পশুজ প্রোটিন বনাম উদ্ভিজ্জ প্রোটিন: কোনটা খাবো, কেন খাবো?

আমাদের শরীরের জন্য প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ। এটা শরীরের গঠন, বৃদ্ধি এবং ক্ষয়পূরণে সাহায্য করে। প্রোটিন মূলত তৈরি হয় ছোট ছোট উপাদান থেকে, যেগুলোকে আমরা অ্যামিনো অ্যাসিড বলি। এসব অ্যামিনো অ্যাসিডের কিছু কিছু শরীর নিজেই তৈরি করতে পারে, কিন্তু নয়টি অ্যামিনো অ্যাসিড শরীর তৈরি করতে পারে না। এগুলোকে বলে “অপরিহার্য অ্যামিনো অ্যাসিড”। এগুলো আমাদের খাবারের মাধ্যমে গ্রহণ করতে হয় (সূত্র: World Health Organization – WHO, 2007)।

পশুজ প্রোটিন কী?

পশু থেকে প্রাপ্ত প্রোটিনকে বলা হয় পশুজ প্রোটিন। যেমন— মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি। পশুজ প্রোটিনকে বলা হয় “সম্পূর্ণ প্রোটিন” কারণ এতে নয়টি অপরিহার্য অ্যামিনো অ্যাসিডই যথেষ্ট পরিমাণে থাকে। এসব প্রোটিন সহজেই হজম হয় এবং আমাদের শরীর সহজেই কাজে লাগাতে পারে (সূত্র: Harvard T.H. Chan School of Public Health, 2020)।

উদ্ভিজ্জ প্রোটিন কী?

গাছপালা থেকে আসা প্রোটিনকে বলা হয় উদ্ভিজ্জ প্রোটিন। যেমন— ডাল, ছোলা, মটর, বাদাম, সয়াবিন, চাল, গম, ইত্যাদি। বেশিরভাগ উদ্ভিজ্জ প্রোটিনকে বলা হয় “অসম্পূর্ণ প্রোটিন” কারণ এগুলোতে কিছু অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের পরিমাণ কম থাকে। সাধারণত উদ্ভিজ্জ প্রোটিনে দুটি অ্যামিনো অ্যাসিড— মিথিওনিন এবং লাইসিন তুলনামূলক কম থাকে (সূত্র: U.S. National Library of Medicine, 2021)।

তবে কিছু উদ্ভিজ্জ খাবার যেমন— সয়াবিন, কিনোয়া, বাকহুইট, চিয়া বীজ ইত্যাদিতে সম্পূর্ণ প্রোটিন পাওয়া যায়।

কীভাবে উদ্ভিজ্জ প্রোটিনকে সম্পূর্ণ করা যায়?

উদ্ভিজ্জ খাবারগুলোর মধ্যে সঠিকভাবে মিশ্রণ করে খেলে আমরা সম্পূর্ণ প্রোটিন পেতে পারি। যেমন—

  • ডাল ও ভাত: ডালে লাইসিন বেশি কিন্তু মিথিওনিন কম থাকে, আর ভাতে মিথিওনিন বেশি কিন্তু লাইসিন কম থাকে। এই দুটো মিলে গেলে সম্পূর্ণ প্রোটিন তৈরি হয়।
  • রুটি ও বাদাম/ছোলা: এই কম্বিনেশনও সম্পূর্ণ প্রোটিন সরবরাহ করে।

পশুজ প্রোটিন বনাম উদ্ভিজ্জ প্রোটিনের সুবিধা ও অসুবিধা

পশুজ প্রোটিনের সুবিধা:

  • সম্পূর্ণ অ্যামিনো অ্যাসিড থাকে।
  • সহজে হজম হয়।

অসুবিধা:

  • বেশি পরিমাণে গ্রহণ করলে হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে।
  • পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব বেশি (যেমন— বেশি পানি, ভূমি ও কার্বন নির্গমন)।

উদ্ভিজ্জ প্রোটিনের সুবিধা:

  • হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের ঝুঁকি কমায়।
  • পরিবেশবান্ধব, কম পানি ও ভূমি ব্যবহার হয়।

অসুবিধা:

  • কিছু অ্যামিনো অ্যাসিডের পরিমাণ কম থাকে।
  • হজম হতে সময় বেশি লাগে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *