আসসালামু আলাইকুম।
প্রিয় GUB CSE Alumni,
আমাদের CSE বিভাগের Curriculum Review কার্যক্রম শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, এ বছরের Curriculum Committee-তে আমি External Member হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। আমি CSE Batch 1301। বর্তমানে Officer (Software Development), ICT Wing, Islami Bank Bangladesh PLC-এ কর্মরত এবং GRACE – Green University Alumni Association-এর সাবেক প্রেসিডেন্ট।
কারিকুলামকে আরও যুগোপযোগী ও ইন্ডাস্ট্রির চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে আপনাদের সবার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমি নিচে একটি ফিডব্যাক ফর্মের লিংক শেয়ার করছি। অনুগ্রহ করে আগামী বৃহস্পতিবারের মধ্যে আপনাদের মূল্যবান মতামত লিখিত আকারে জমা দিন।
ইনশাআল্লাহ, শুক্রবার আমরা একটি সংক্ষিপ্ত অনলাইন মিটিং করার চেষ্টা করব, যেখানে প্রাপ্ত মতামতগুলো নিয়ে আলোচনা করা হবে।
পরবর্তীতে GRACE-এর পক্ষ থেকে সকল মতামত একত্র করে একটি অফিশিয়াল রিকমেন্ডেশন ডকুমেন্ট CSE বিভাগে জমা দেওয়া হবে। এতে আমরা বুঝতে পারব, আমাদের সুপারিশগুলোর কতটুকু কারিকুলামে প্রতিফলিত হয়েছে।
এটি আমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। যারা বিভিন্ন সময়ে পড়াশোনা করেছেন এবং মনে করেন কারিকুলামের কোনো অংশে পরিবর্তন, সংযোজন বা আধুনিকায়নের প্রয়োজন রয়েছে, তাদের সবাইকে অংশগ্রহণের আন্তরিক আহ্বান জানাচ্ছি।
ধন্যবাদ।
ফর্মটি পূরণ করতে কোনো সমস্যা হলে, অনুগ্রহ করে নিচের লিংকে ক্লিক করে সরাসরি ফর্মটি পূরণ করুন।
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdPvOKxoJpZT010Xs_b3KJK_MAwzMWsn6G_dlZ8BTx–3uvIw/viewform
